1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জনসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সঙ্গে যুক্ত দেশ-প্রবাসী সদস্যসহ সবার কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৬ জুন ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দুটি মাদ্রাসায় কুরআনের শিক্ষার্থীদের মাধ্যমে কুরআন তেলাওয়াত, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি, দুটি অক্সিজেন মিটার সংযোজন, ফলজ বৃক্ষ রোপণ ও বিতরণ, তাহফীযুল কুরআন বিতরণ, কুরআন তেলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়া দুটি মাদ্রাসায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। ইফতারের পূর্বে কুরআনের পাখি মাদ্রাসার হুজুর, স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দেশ-প্রবাসী সদস্যসহ সবার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।