1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা

  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার দুপুরে তুফান কনভেনশন সেন্টার (লেক ভিউ) এর হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সহ সভাপতি আলহাজ্ব শেখ নিজাম‌ উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠানে হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব প্রোফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব প্রোফেসর আবু নছর, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, বড় বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল খালেক, আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুস্তাফিজুর রহমান ছোট, আলহাজ্ব আশরাফুল করিম ধনী, আলহাজ্ব আফজালুল করিম বিপু, আলহাজ্ব এস এম আলাউদ্দিন সেলিমসহ হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য সমাপ্ত হাজী সম্মেলন ২০২৬ এর হিসাব বিবরণী পেশ ও অনুমোদনকরা সহ বিভিন্ন দিক নিয়ে এবং আগামী ২০২৭ সালের হাজী সম্মেলন সুন্দর ও আকর্ষণীয় করে সম্পন্ন করার জন্য এবং হাজী সাহেবদের কল্যাণে বিভিন্ন আলোচনা করা হয়।
এ সময় হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার কার্যক্রম আরো সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আলহাজ্ব মোঃ দ্বীন আলীকে সভাপতি, আলহাজ্ব ডাঃ আব্দুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা, পৃষ্ঠপোষকসহ ৪০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।