1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সরকারি দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, সেবার মানোন্নয়নে নির্দেশনা

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

রোববার (৫ জুলাই) দুপুরে তিনি কলারোয়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, সংসদ সদস্যের এ ধরনের সরেজমিন পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবাকে আরও কার্যকর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।