1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

“আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় শহরের সিটি কিচেন (চায়না বাংলা) মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোল্লা আব্দুস সোবহান মুকুলের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট হাফেজ আল আমিন এবং হামদ পরিবেশন করেন শিল্পী মোহররম হোসাইন।

পরে উদ্বোধনী বক্তব্য দেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি, অ্যাডভোকেট শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি এড.সম সালাউদ্দীন অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না,অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ,অ্যাডভোকেট আবুবকর সিদ্দীক, অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা,

প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ আলম ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন এবং মানবিক মূল্যবোধ ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে ২০২৬ সালের তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন আইনজীবী এড বিপ্লব হোসেন বলেন, আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত এই সংবর্ধনা তাদের নতুন পথচলায় অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যুগিয়েছে।
নবীন আইনজীবিরা বলেন, আইন পেশা শুধু একটি জীবিকা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার একটি মহৎ দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।
নবীন আইনজীবীরা আরও বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে তারা দক্ষ, মানবিক ও আদর্শ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে চান। ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।