1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

সাতক্ষীরা প্রতিনিধি:

“দক্ষতায় শক্তি” এই শ্লোগানকে সামনে নিয়ে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা ২০২৬।
মঙ্গলবার (১৮ আগষ্ট-২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা সদরের উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে
এ মেলা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরদের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার,উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজিজুল হক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার জব প্লেসমেন্ট অফিসার মো: আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা: লুৎফর নাহার বিথি।
কারিগরি দক্ষতা মেলায় সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চল থেকে ১৫০-২০০ যুব তরূণরা অংশ গ্রহন করেন এবং তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন। মেলায় অংশগ্রহনকারিদের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়ারিং, রেডিও, টিভি, ফ্রিজ মেরামত, ব্লক পিন্টিং ও হস্তশিল্প, ওয়েল্ডিং ও ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল ইলেকট্রোনিক্স, গবাদি চাষ,হাঁস মুরগি, আইটি সাপোর্ট সার্ভিস, অটো মোবাইল, অটোক্যাড, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন, গ্রাফিকস এন্ড ভি আই ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা কোর্স, ড্রাইভিং, অটোমেটিক মেকানিজ, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ফ্যাশন ডিজাইন, বেকারি ও পেস্ট্রি, বিউটিফিকেশন, সুইং মেশিন অপারেশন, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, শো-পিস ও জুয়েলারি, সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, মেলার উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের পছন্দমত চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের সুযোগ তৈরী করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া। Talent Hunt-এর মূল লক্ষ্য শুধু যুবকদের প্রশিক্ষণের তথ্য দেওয়া নয়, বরং তাদের প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সংযুক্ত পথ তৈরি করা। অংশগ্রহণকারীদের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত TVET প্রতিষ্ঠানে ভর্তির জন্য এনরোলমেন্ট করা হয়েছে। প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
অতিথিরা বক্তব্যে বলেন, যুবকদের জন্য শুধু প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়,প্রশিক্ষণ যেন বাস্তব কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবিকার সঙ্গে যুক্ত হয়, সে বিষয়েও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে শ্যামল কুমার বিশ্বাস বলেন, “যুবদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। Talent Hunt-এর মাধ্যমে আমরা প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করতে চাই।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। সার্বিক সমন্বয় করেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার। দিনব্যাপী আয়োজনে যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার বিষয়ে পরামর্শ গ্রহণ এবং নিজেদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ নির্বাচনের সুযোগ দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, Talent Hunt 2026-এর মাধ্যমে সাতক্ষীরার যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে এবং প্রশিক্ষণ থেকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরি হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।