1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে কাজী শামসুর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
কর্মসূচির শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইসলামী সংগীত, দারসুল কুরআন, নির্বাচনী প্রচারণায় করণীয়, নির্বাচনী পরিচালকদের করণীয় এবং প্রার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন,  অধ্যাপক আব্দুল ওয়ারেস,  উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান সহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ।
কর্মসূচির সমাপনী বক্তব্য দেবেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম।
আয়োজকরা জানান, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, মানবসেবার মানসিকতা তৈরি এবং দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।