1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সাতক্ষীরায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ।

  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ‘কমপ্যাশানেট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার (ফেজ-০৬)’ এর আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ১০.০০ টায় সাতক্ষীরার পলাশপোলে অবস্থিত ‘নব জীবন অডিটোরিয়াম’-এ বেসরকারি উন্নয়ন সংস্থা নব জীবন-এর বাস্তবায়নে এবং নবজীবন ইউকে-এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে নব জীবন-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোঃ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ,​মোঃ মোজাফফর উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আবুল হোসেন, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার সম্পাদক তারিকুজ্জামান খান ও দৈনিক সাতক্ষীরা সংবাদ এর স্টাফ রিপোর্টার দেবদাস সেন প্রমূখও।অনুষ্ঠানে অতিথিরা বলেন সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়, প্রধান অতিথি বক্তব্যে বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং
​ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে নব জীবনের এমন উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য গরিব ও অসহায় শিশুদের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।