1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সাতক্ষীরা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুনের গণসংযোগ ও পথসভা

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মোস্তফা আল মামুনের (হাজী মনিরের) পক্ষে নির্বাচনী গণসংযোগ, শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে শো-ডাউনটি শুরু হয়ে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড ও বংশীপুর বাসস্ট্যান্ড ঘুরে শেষ হয়। নেতৃত্ব দেন হাত পাখা প্রতীকের প্রার্থী এস এম মোস্তফা আল মামুন।

পথসভায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি আরমান হুসাইন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আবুল হোসেন, আব্দুল হাই সিদ্দিক, ছাত্রনেতা গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, ইঞ্জিনিয়ার ফয়জুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার, এস কে নাসির, কাজী মোনায়েম কবীর, মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন, ডা. মুহাম্মাদ ইসহাক আলী সরদার, আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মোস্তফা আল মামুন বলেন,
আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, বাঁধ ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। লবণসহনশীল কৃষি, মাছ ও বিকল্প জীবিকা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় বেকারদের জন্য টেকসই কাজের ব্যবস্থা করবো। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করবো।

তিনি আরো বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে উদ্যোগ নেয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য সমান সুযোগ ও ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে আন্তধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি সুন্দরবনঘেঁষা এ অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং মানবিক সমাজ গঠনই হবে তাঁর মূল লক্ষ্য।

মোস্তফা আল মামুন বলেন,
আমার পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমি আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।