1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সেনবাগে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিবের দিকনির্দেশনায় ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোজাম্মেল হোসেন, এসআই জাকির হোসেন, এএসআই শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর দিবাগত গভীর রাতে সেনবাগ থানাধীন মোহাম্মদপুর এলাকার কল্যান্দী হাই স্কুলের সামনে অভিযান চালানো হয়। নোয়াখালী-ফেনী মহাসড়কের পাশে ছোট পুলের উপর উপস্থিত স্বাক্ষীদের সামনে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাসহ মো. নুর নবী (৩৫), মিলন হোসেন (৩০), শাহীনুর আলম চৌধুরী (২৮) এবং মনিরুল ইসলাম ওরফে ছাব্বির (২৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মো. ইমাম হোসেন ওরফে সুমন (৩১) এবং ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন ফরহাদকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।