1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ হযরত আলী সাহেব হার্টে ব্লকজনিত সমস্যার কারণে ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে দেখতে হাসপাতালে যান ০১ নং বাঁশদহা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওসমান গনি এবং মহিলা সংগঠনের সভাপতি ও সেক্রেটারি।

এ সময় তাঁরা হাফেজ হযরত আলী সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছেন।

হাফেজ হযরত আলী সাহেবের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।