1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্প ও বংশিপুর শাহী মসজিদ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব।

  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আশিকুর রহমান: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, “টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে গাবুরাবাসী নদী ভাঙনের ভয় থেকে মুক্তি পাবে এবং বিধিসম্মতভাবে মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।”

পরিদর্শনকালে গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম জানান, “সুপেয় নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা গেলে জনগণ উপকৃত হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মাদ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম), পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম প্রমুখ।

এর আগে বেলা ১টায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ শ্যামনগরের বংশিপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের সবার বিবেক আছে, কেউ এটিকে ভালো কাজে লাগাই, কেউ খারাপ কাজে। আমাদের উচিত বিবেককে সৎ পথে পরিচালিত করা। এটি আমার নিজের এলাকা—এখানে কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বাবা। তাই সবাইকে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে।”

গাবুরা পরিদর্শন শেষে তিনি সুন্দরবনের গভীরে দোবেকি ফাঁড়ি পরিদর্শনে যান এবং রাতে আকাশলীনা ইকো ট্যুরিজম কেন্দ্রে অবস্থান করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।