1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতবিনিময় সভা করেছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, দেবহাটা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবহাটা শাখার সভাপতি চন্দ্র কান্ত মল্লিক এবং গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতারা— হাসান সারাফী, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর বাবু, সুমন পারভেজ, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, রাজীব হোসেন রাজু, রুহুল আমিন, গোলাম রসুল, রুহুল কুদ্দুস খোকন, আবু সাঈদ, মন্টু মেম্বার, বাবলু, তুহিন এবং ডালিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হবে। কোনো প্রকার সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিএনপি নেতৃবৃন্দকে জানাতে বলা হয়েছে, এবং তারা সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বক্তারা আরও জানান, দেবহাটার ২১টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, এবং প্রতিটি পূজা মন্ডপে শান্তি ও নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

বক্তারা আরও বলেন, “আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কোনো অসহায় মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা হলে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।