1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে থমথমে পরিস্থিতি, জুমার পর মিজান হুজুরের আস্তানা উৎখাতের ঘোষণা।

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (অন্তাখালী) এলাকায় বিতর্কিত মিজান হুজুরের আস্তানা উৎখাতের ঘোষণাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ওই আস্তানা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

 

প্রায় এক যুগ ধরে ওই এলাকায় মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে, যা স্থানীয়রা ‘শিরক ও বিদআতমূলক কর্মকাণ্ডের কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করেছেন। দীর্ঘদিনের ক্ষোভের পর শুক্রবার জুমার নামাজের পর ‘উপজেলা তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও লং মার্চের ঘোষণা দিয়েছেন তারা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, “পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনি খাতুন জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটায় উপজেলার সোনা মোর এলাকা থেকে বিক্ষোভকারীরা পদযাত্রা করে মিজান হুজুরের আস্তানার দিকে অগ্রসর হবে। পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত না হলে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।