1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

নূরনগর জামায়াত ইসলামী উদ্যোগে ইফতার মাহফিল।

  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজীপুর জামায়াত ইসলামী আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকাল ৫ টায় আসরের নামাজের পরপরই জামায়াতে ইসলামী আয়োজনে উত্তর হাজীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে ৪ নং ওয়ার্ড পর্যায়ের জামায়াত ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের এর মাধ্যমে ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু এর পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মঈনউদ্দিন মাহবুব। এ সময় তিনি বলেন জীবন দিয়ে হলেও দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে হবে এ দেশে হত্যা, খুন, গুম ও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। গত ১৬ বছরে এই দেশে আয়নাঘরসহ বিভিন্ন নির্যাতনের শিকার হতে দেখেছি, আলেমগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেননি।

ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আবারও একদল চাঁদাবাজীসহ অপকর্মে লিপ্ত হয়েছে।

এই দেশে ইসলামী চর্চা ও শাসন ব্যবস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে। তাই এগুলো বন্ধ করতে হলে জীবন দিয়ে হলেও ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে হবে।’

 

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, উপজেলা সাহিত্য সম্পাদক শেখ ইমাম হাসান । ৪ নং নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক আবুল হোসেন,ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান,ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সেক্রেটারির রাশেদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সেক্রেটারি আবু হাসান, সহকারি সেক্রেটারি রহমাতুল্য হালদার, ইউনিট সভাপতি গোলাম রব্বানী, ইউনিট সভাপতি রমজান হোসেন, ৪ নং ওয়ার্ডের যুব বিভাগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহকারি সেক্রেটারি খাইরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রাজ্জাক হোসেন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লী বিন্দু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।