1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আব্দুল্লাহ আল মামুন

  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

ফয়সাল আহাম্মেদ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ১৮ মার্চ ২০২৫ তারিখে চার সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার।

 

নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার (পদাধিকারবলে সেক্রেটারি), শিক্ষক প্রতিনিধি মাস্টার রুহুল আমিন এবং অভিভাবক সদস্য আইয়ুব আলী।

 

কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। কমিটির সকল সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবো।”

 

এই চার সদস্যের কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের সার্বিক পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।