1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

আটুলিয়ায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোজাফফর হোসেন, আটুলিয়া (শ্যামনগর):

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির রায়ের প্রেক্ষাপটে সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।

 

মঙ্গলবার (২৭ মে) মাগরিব নামাজের পর আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ঐতিহ্যবাহী নওয়াবেকি বাজার জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাস্টার আলি মর্তুজা। এ ছাড়া জামায়াতের স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, এই রায় ন্যায়বিচারের প্রতিফলন এবং গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে সম্মান জানায়। তারা এটিকে সত্য ও ইনসাফের বিজয় বলে উল্লেখ করেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

দোয়া মাহফিলের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।