1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মাদকদ্রব্যসহ আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগরের নীলডুমুর, ঈশ্বরীপুর ও নওয়াবেঁকী বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৬৩০ পিস টাপেনটাডল ও ৮৫০ গ্রাম গাঁজা সহ ৩ জনকে আটক করেছে সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।

সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার জানান, ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিকাল দুইটার দিকে তিনি এএসআই মোল্লা মনিরুজ্জামানসহ একটি দলে নওয়াবেঁকী বাজারে একটি ওষুধের দোকানে অভিযান চালান। সেখানে পদ্মপুকুর ইউনিয়নের ইসহাক গাজীর ছেলে নুরুল ইসলাম গাজী (৫৯) আটক হন।

অভিযানে নীলডুমুর গ্রামের বারিক গাজীর ছেলে মফিদুল ইসলাম (৩৭) ও ঈশ্বরীপুর ইউনিয়নের জিয়াদ আলী গাজীর পুত্র মাহবুবুর রহমান (৫৩) এর বাড়িতেও অভিযান চালানো হয়। মফিদুল ইসলামের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাহবুবুর রহমানের বাড়ি থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, নুরুল ইসলাম গাজী পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এস, এম, আতাউল হক দোলনের ভায়রা ভাই।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।