1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

রমজাননগর জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আবু জাফর সিদ্দীক, রমজাননগর:

“মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তোষ্টি লাভ” এই লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার সাবেক আমির ও দক্ষিণ বাংলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মজিদ।

বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের অমানবিক জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরেন এবং বলেন, আসমান-জমিন যার, সেই আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন তারা। জামায়াত ইসলামী দেশ ও জাতির সেবায় সর্বদা প্রস্তুত বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে ইউনিয়নের দায়িত্বশীল ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।