1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে উৎসর্গ সোসাইটির হামদ ও নাত প্রতিযোগিতা

  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার, শ্যামনগর:

উৎসর্গ সোসাইটির আয়োজনে হামদ ও নাতে রাসূল (সা:) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ অক্টোবর সকাল ৯টায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “বিশ্ব সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সা:)। তিনি কখনো উচ্চস্বরে হাসতেন না, সব সময় মুচকি হাসতেন। তাই বলা হয়, আমাদের রাসূল (সা:) সৌন্দর্যের প্রতীক। এ সৌন্দর্যকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।” তিনি উৎসর্গ সোসাইটির এই আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইসলামি সংস্কৃতির প্রচারের জন্য এরকম আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, “উৎসর্গ সোসাইটি ইসলামী অনুষ্ঠানসহ মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ধরনের আয়োজন সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার সুযোগ করে দেয়।” এছাড়া তিনি গণতন্ত্র, বৈষম্য বিরোধী আন্দোলন, এবং ৫ আগস্টের পর দেশের স্বাধীনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ। তিনি বলেন, “উৎসর্গ সোসাইটি সবসময় ইসলামী সংস্কৃতি ও মানবিক কাজের প্রসারে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে নৈতিক শিক্ষা ও ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দক্ষিণের বার্তার নির্বাহী সম্পাদক হুসাইন বিন আফতাব, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান, ছাত্রশিবিরের শ্যামনগর পৌর শাখার সভাপতি জাহিদ হাসান, কবি ও সাহিত্যিক মাহবুব বুলবুল, সাহিত্যিক জি এম গোলাম মোস্তফা, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, এবং নূরে আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হামদ ও নাত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক সরদার সাইফুল্লাহ, রফিকুল ইসলাম, এবং মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।