1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

মৌতলায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আনোয়ারুল ইসলাম, মৌতলা:

বাংলাদেশ জামায়াত ইসলামী মৌতলা ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় পুরাতন বাজার জামে মসজিদে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব মাষ্টার নুরুল হক, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুস ছাত্তার।

২১ অক্টোবর ২০২৪, সোমবার আয়োজিত এই বৈঠকে দারসুল কুরআন পেশ করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, “তাগুতি শক্তি সবসময় মুমিনদের কর্মকাণ্ডের বিরোধিতা করবে। এই বাধা পেরিয়ে ইকামাতে দ্বীনের চূড়ান্ত বিজয় অর্জনের জন্য জামায়াত কর্মীদের প্রস্তুত থাকতে হবে। নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করে জাহেলিয়াতের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পাশাপাশি, ইকামাতে দ্বীনের দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে।”

বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ জামায়াতের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।