1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

রায়পুরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আহবান সোসাইটির সার্বিক সহযোগিতায় শনিবার (৯ নভেম্বর-২৪) ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রায়পুর অফিসে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ ক্যাম্পেইনে এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন।

উক্ত আয়োজনে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বাবলু হোসেনের দিক নির্দেশনায় এবং আহবান সোসাইটির সহকারী নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন হোপ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হোসাইন। এছাড়া আহবান সোসাইটির সদস্য মোঃ মামুন হোসেন, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, মোনাব্বিরুল ইসলাম, মহিবুল্লাহ ও ফয়াসাল হোসেনসহ রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ আবু হুরায়রা, রাকিবুল, শাহিদুল ইসলাম, আরিফ, ফজলুর রহমান, হৃদয়, টুটুলসহ আরো অনেকে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের বিষয়ে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে, যা আমাদের রক্তের গ্রুপ জানা এবং প্রয়োজনে রক্তদানে প্রস্তুত থাকতে সহায়তা করবে।”

আহবান সোসাইটির সহকারী নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিন ক্যাম্পেইন সম্পর্কে বলেন, “বর্তমানে বিভিন্ন কাজে রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। অধিকাংশ প্রত্যন্ত এলাকার মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানে না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্যন্ত অনেকেই অবহিত নয়। তাই আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।