1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ঢল

  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
ভূরুলিয়া ইয়ুথ সোসাইটি"এর উদ্যোগে শিমু-রেজা এমপি কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত
ভূরুলিয়া ইয়ুথ সোসাইটি"এর উদ্যোগে শিমু-রেজা এমপি কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, কালিগঞ্জ:-

‘ভালো কাজে-সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে মালয়েশিয়া প্রবাসী ভূরুলিয়ার কৃতি সন্তান জনাব ইয়াদ আলী মোরলের সার্বিক সহযোগিতায় এবং “ভূরুলিয়া ইয়ুথ সোসাইটি”র উদ্যোগে “শিমু-রেজা এমপি কলেজে” ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কার্যক্রমে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।

সামাজিক সেবামূলক সংগঠন “ভূরুলিয়া ইয়ুথ সোসাইটি” মূলত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং সমাজের তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত। এ সংগঠনের প্রধান লক্ষ্য মানবসেবা। তরুণদের এই মহতী উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত খুশি ও গর্বিত। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ আগামীর প্রজন্মকে আরও মানবিক ও দায়িত্বশীল করে তুলবে।

ক্যাম্পেইনটি উদ্বোধন করেন শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জনাব জয়ন্ত কুমার ঘোষ, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ। সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিনের পরিচালনায় ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন আরও বেশ কয়েকজন সদস্য।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কার্যক্রম আমাদের রক্তের গ্রুপ জানার সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতে রক্তদানে আমাদের সক্ষম করে তুলবে।”

নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, “বর্তমানে যেকোনো গুরুত্বপূর্ণ কাজে রক্তের গ্রুপ জানা প্রয়োজন। অথচ প্রত্যন্ত এলাকার বেশিরভাগ মানুষ এবং শিক্ষার্থীরা এখনও তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। তাই আমরা এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।