1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শ্যামনগরের গাবুরায় দোকান সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, একজন নিহত

  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুস সালাম শ্যামনগরঃ

২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় শ্যামনগরের গাবুরায় দোকান নিয়ে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল আজিজ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল আজিজ ও অভিযুক্ত আব্দুল হাকিম, উভয়েই মৃত আছির উদ্দিন শেখের সন্তান।

জানা যায়, ভাই আব্দুল আজিজ ও আব্দুল হাকিম একসঙ্গে বেশ কয়েকটি দোকান তৈরি করেছিলেন। তবে পরবর্তীতে আব্দুল হাকিম দোকানের অংশ দিতে অস্বীকৃতি জানান, যা থেকে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। এক পর্যায়ে আব্দুল হাকিম তার আপন ভাই আব্দুল আজিজকে পেছন থেকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আজিজ।

নিহতের বড় মেয়ে অভিযোগ করেন, শুধু আব্দুল হাকিমই নয়, তাদের আপন ভাই আব্দুর রশিদও এই ঘটনায় সরাসরি জড়িত। এছাড়াও, তাদের চাচাতো ভাই আব্দুল বারিক শেখ, আব্দুল আলীম, এবং আব্দুর রউফ, যারা মৃত গনি শেখের সন্তান, এই হত্যাকাণ্ডে সহায়তা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

পুলিশের ওসি ফকির তাজুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর যথাযথ তদন্ত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত আব্দুল হাকিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।