1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান

কক্সবাজারে আসছেন এভারকেয়ার হসপিটালের কার্ডিওলজি বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দিতে আসছেন আপনার শহর কক্সবাজারে। আগামী ২২ মে, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার জেলার হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে চিকিৎসক রোগী দেখবেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কো- অর্ডিনেটর প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাছান মামুন থাকবেন আপনাদের সেবায়। তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এমআরসিপি (লন্ডন), এফআরসিপি (লন্ডন) ডিগ্রিধারী। তিনি বহু বছর ধরে কার্ডিওলজি ক্ষেত্রে কাজ করছেন এবং তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা এই ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ।

হৃদরোগ সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে এবার কক্সবাজারবাসীর জন্য থাকছে বিশেষ পরামর্শের সুযোগ। বিশ্বব্যাপী বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই আবার হার্ট অ্যাটাকে অকালেই প্রাণ হারাচ্ছেন। হৃদরোগ এখন শুধু বয়স্কদের রোগ নয়, কমবয়সীদের মধ্যেও এখন দেখা দিচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা। জীবনযাপনে অনিয়ম হার্টের বিভিন্ন অসুখের কারণগুলোর মধ্যে অন্যতম। তাই শুধু বয়স্ক ব্যক্তিদের নয়, হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক হতে হবে তরুণদেরও।

যেসব রোগীরা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। অ্যাপয়েন্টমেন্টের এর জন্য যোগাযোগ করুন ০১৩২২ ৮৩৯৮৪১ নম্বরে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।