1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি শ্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগরের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ডাক্তার নামধারী আজিজুল হক আকাশ কে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঈশ্বরীপুর গ্রামের খান ইসমাইল হোসেনের পুত্র আজিজুল হক আকাশ। গত ২৫ জুন রাতে তার স্ত্রীর করা মামলায় আজিজুল হক আকাশ কে আটক করা হয়। তার স্ত্রী মোনালিসা সুলতানা বিজ্ঞ আমলী ০৫ নং (শ্যামঃ) আদালত, সাতক্ষীরা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ১১(গ) ধারায় মামলায় করেন। মামলা সূত্রে প্রকাশ, তাদের সাংসারিক জীবনে একটি কন্যা থাকা স্বত্তেও যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তার স্ত্রীকে বেদহড়ক মারপিট করে গুরুতর জখম করে। এদিকে আজিজুল হক আকাশ প্রথম বিবাহ গোপন রেখে প্রতারনা করে মোনালিসা কে বিবাহ করে। মোনালিসার পিতা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিক হওয়ায় তার মেয়ে জামাই কে সাংসারিক সুখের জন্য কয়েক লক্ষ টাকার জিনিসপত্র প্রদান করে ছিলেন। অথচ বিবাহের কয়েক মাস পরে
মোনালিসা ও তার পিতা জানতে পারে প্রতারনা করে আজিজুল হক আকাশ প্রথম বিবাহ গোপন করে ২য় বিবাহ করেছে। তারপর থেকে কয়েক মাস পরে খুলনা বটিয়াঘাটা থানা সদরে আজিজুল হক আকাশ একটি ইতালীয় স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) Pang’ono Pang’ono Onlus প্রতিষ্ঠানে ফিজিও থেরাপিষ্ট কাম সেন্টারে নামের পূর্বে ডাক্তার উপাধী দিয়ে ইনজার্জ হিসেবে কর্মরত আছেন। সেখানে মাসের পর মাস অবস্থান করে থাকলেও সংসারে কোন দেকভাল না করে বার বার যৌতুকের দাবী করে তার স্ত্রী কন্যা কে মানসিক শাস্তিতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সে জেল থেকে জামিন পেলে তার পরিবার দারুন নিরাপত্তায় ভোগের সম্ভবনা রয়েছে। তার এহেন কর্মকান্ডের সুষ্ঠ বিচার প্রার্থনায় যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।