1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ইকরা একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শ্যামনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ইকরা একাডেমী’ শ্যামনগর শাখা (ক্যাম্পাস-০১)-এর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টায় উপজেলা সদরের পৌরভবন সংলগ্ন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে শিক্ষাবর্ষ ২০২৪-এর দ্বিতীয় সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা একাডেমী শ্যামনগর শাখার পরিচালক আলহাজ্ব মাওলানা আওছাফুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু দাউদ, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার কর্মকর্তা জিয়াউর রহমান, এবং মুফতি মাউছুফুর রহমান সিদ্দিকী।

বক্তারা ক্ষুদে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, সামাজিক ও পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারিবারিক ভূমিকার উপর বিশেষ জোর দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।