1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে জনতা ব্যাংকের আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

জামাল বাদশা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জনতা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আমানত সংগ্রহ ও হিসাব খোলার ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর পৌরসভা প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

 

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের নির্দেশনায় ১০০ দিনের বিশেষ এই কর্মসূচির সভাপতিত্ব করেন শেখ শামীম হোসেন। পরিচালনা করেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আমজাদ হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পলাশ কুমার, সমীর কুমার ঘোষ, আবদুল্লাহু আল সারাহ সিদ্দিকী, মো. আশরাফুল আলম, মো. আসানুল্লাহ, সিবিএ নেতা মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আজিবার রহমানসহ ব্যাংক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে জনতা ব্যাংকের বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এবং নতুন গ্রাহকদের জন্য হিসাব খোলার সুযোগ তৈরি করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।