1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ওমর ফারুক, রমজাননগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল (১৯ মার্চ) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেক্রেটারি শুকুর আলীর ওপর ভূমিদস্যু আব্দুল গফুর গং-এর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার গাজী নজরুল ইসলাম।

 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।