1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর কমিটি নিয়ে বিতর্ক: একযোগে ৪৮ সদস্যের পদত্যাগ

  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (৯ এপ্রিল) শ্যামনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ। তিনি জানান, “৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অথচ কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।”

সংগঠনের সাবেক সদস্যরা জানান, তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না; বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ অনেকে।

তাদের ভাষ্য, “বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনার অবক্ষয় ঘটেছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৬ সদস্যের কমিটির মধ্যে ৪৮ জন লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের কপি গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে।

তারা জানান, “আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বরং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের স্বপ্নে বিশ্বাসী। একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদেই এই পদত্যাগ।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।