1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দূরমুজখালীতে সমাজসেবক আব্দুল মজিদ গাজীর স্মরণে দোয়া ও আলোচনা

  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর),

শ্যামনগরের নূরনগর ইউনিয়নের দূরমুজখালী গ্রামে বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মজিদ গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) যোহর নামাজের পর মরহুমের নিজস্ব বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর সুযোগ্য সন্তান রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, আত্মীয়স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ আব্দুর রউফ। এরপর নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আশরাফুল আলমের পরিচালনায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মন্টু, উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সামাদ, মাওলানা হাবিবুর রহমান হাবিব, মাওলানা মোহাব্বত আলী, সহকারী অধ্যাপক মোঃ গোলাম শাহ-নওয়াজ রাজু, সহকারী অধ্যাপক মোরশেদ আলম, মাস্টার জাহাঙ্গীর ইসলাম, মিডিয়া প্রতিনিধি আবু হাসান, মইনুদ্দিন লাভলু, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুনির হোসেন, নওয়াজ সরদার, খায়রুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে মরহুম আব্দুল মজিদ গাজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।