1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রয়াতা মিরা বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান

প্রয়াতা মিরা বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ কাঞ্চননগর গ্রামের জম্মজাত, কাঞ্চননগর কনকারাম সার্বজনীন বিহারের ধার্মিক উপাসক প্রভাকর বড়ুয়ার সহধর্মিণী এবং সনজিব বড়ুয়ার মমতাময়ী মা, ধার্মিক উপাসিকা প্রয়াতা মিরা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান আজ ১৯ মে সকাল দশটায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির। বিশেষ অতিথি ছিলেন মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাধ্যক্ষ সংঘরত্ন মহাস্থবির, দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ সুমনালংকার স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে.বি.এস আনন্দবোধি স্থবির, জ্যোতিমিত্র ভিক্ষু, গাছবাড়িয়া অমিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু, পূর্ব জোয়ারা সন্তোষ বিহারের অধ্যক্ষ সুমনবোধি ভিক্ষু, সাতবাড়িয়া শান্তি বিহারের উপাধ্যক্ষ নিমফুল বিনয়মিত্র ভিক্ষু, ভদন্ত প্রিয়লংকার ভিক্ষুসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন কাঞ্চননগর সার্বজনীন কনকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকরত্ন স্থবির।

সংঘদান শেষে প্রয়াতা মিরা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় জল ঢেলে পুণ্যদান করে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতী স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।