1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

টানা ৫ দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মনির হোসেন

টানা ৫ দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
টানা ৫দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে। এর ফলে কর্মচাজ্ঞল্য ফিরে এসেছে বেনাপোল বন্দরে। সোমবার অর্থ মন্ত্রনালয়ের আশ^াসে কলম বিরতি স্থগিত করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা। সকাল থেকে কাস্টম ও বন্দরে ভীড় দেখা যায়। কয়েকদিনের কাজ সবাই গুছিয়ে নিচ্ছে আগে ভাগে। ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা ৫দিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।
এদিকে ৭টি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যে সব পণ্যবাহী ট্রাক গামেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। এসব রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিএন্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে। ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে সে দেশের ব্যবসায়ীদের কোন আশ^াস্ত করতে পারেনি বলে জানান এপারের রপ্তানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট।
উল্লেখ্য, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চারশ থেকে পাঁচশ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুইশ থেকে আড়াইশ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। #

প্রেরক : মো. মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:-২০/০৫/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।