1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

নরসিংদীর শিবপুরে ২৩ মামলার গ্রেফতার।

  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

নরসিংদীর শিবপুরে ২৩ মামলার গ্রেফতার।

মোহাম্মদ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ এক অভিযান চালিয়ে কুখ্যাত অপরাধী আপেল মাহমুদকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । ডাকাত আপেল মাহমুদ কুন্দারপাড়া এলাকায় সংঘটিত একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন ।
২৩শে মে শুক্রবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আপেল মাহমুদ নরসিংদীর ঘোড়া দিয়া গ্রামের, পিতাঃ মৃত নোয়াব আলী ও মাতা বিলকিস বেগমের পুত্র।পুলিশ সূত্রে জানা গেছে, আপেল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা চলমান রয়েছে। এছাড়া সদর থানায় তার নামে ৮টি ওয়ারেন্টও রয়েছে। কুন্দারপাড়া ডাকাতি মামলায় তার বিরুদ্ধে ১৬৪ ধারায় সাক্ষ্যও নেওয়া হয়েছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান‌ গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।পুলিশ আরও জানান আপেল মাহমুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।