1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

নরসিংদীর বেলাবোতে মাদক ব্যবসায়ীদের হামলায় ৬ ডিবি পুলিশ আহত।

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

নরসিংদীর বেলাবোতে মাদক ব্যবসায়ীদের হামলায় ৬ ডিবি পুলিশ আহত।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর বেলাবোতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।
২৪ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মোঃ জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মোঃ হাসমত আলী। তারা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা করেছেন। অদ্য ২৫ মে রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার। আসামিরা হলেন- উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের মোঃ মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মোঃ শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ (৪৩) অজ্ঞাত আরও ৪০-৫০ জন।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে তারা সবাই আশংকামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।