1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় রিকশা চালক নিহত।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় রিকশা চালক নিহত।
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে।
সোমবার (২৬ মে) বিকাল দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ব্যাপারি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশা চালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সিমান্ত এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) ওভারটেকিং করতে গিয়ে রিকশা চালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারি নিহত হন। পরে আহত দুই যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘাতক বাস দু’টি আটক করে হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।