1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জের নির্বাচিত জেলা বাস মালিক সমিতি আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর।

  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

গোপালগঞ্জের নির্বাচিত জেলা বাস মালিক সমিতি আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের নির্বাচিত জেলা বাস মালিক সমিতি আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর।১৯৮২-৮৩ সালের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত মো: হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক মৃত মো: ইউনুচ আলী মিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই গোপালগঞ্জ জেলা বাস গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। এই দুই মহান ব্যক্তিকে স্মরণে আজকের এই সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৭শে মে দুপুর ১২ টায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃক অনুমোদিত গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির(যাহার রেজিঃ নং-১৪৮, টি,ও নং- ১৫৬/৫, ১৯৮২-৮৩) নিজস্ব ভবনে জেলার প্রায় ৮৫ ভাগ মালিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় ২ বছর মেয়াদি নির্বাচিত ও বৈধ কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় বাস ও মিনিবাস মালিক সমিতির নিয়ম অনুসারে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা। ২০২৩-২০২৫ইং সালের গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে এই কমিটিটি বাংলাদেশ সড়ক পরিবহণের নিয়মানুসারে সুনামের সহিত তাদের মেয়াদকাল শেষ করেন।এই মেয়াদকাল সম্পূর্ণ হওয়ায় ২২/০৪/২০২৫ ইং তারিখ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২০২৮ ইং সালের জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য জনাব ইমদাদুল হক কে আহ্বায়ক করে ০৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, তাদের উপর ক্ষমতা হস্তান্তর করা হল। উক্ত আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি ২৭/০৫/২০২৫ইং তারিখ হতে ২৫/০৭/২০২৫ইং তারিখ অর্থাৎ ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।উল্লেখ্য যে,উক্ত তারিখের মধ্যে আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন দিতে ব্যর্থ হলে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বের নির্বাচিত কমিটির নিকট পুনরায় ক্ষমতা আপনা আপনি বর্তাবে। আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটি কোনো প্রকার ভোটার তালিকার নাম পরিবর্তন ও পরিবর্ধন করিতে পাবরে না ।
মোঃ এমদাদুল হককে আহ্বায়ক ও আরো ছয় জনকে সদস্য করে আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয়। বাকি সদস্যরা হলেন, হেমায়েত উদ্দিন খান, মো: ওহিদুজ্জামান চুন্নু শেখ, সজীব সরোয়ার, মোঃ রেজাউল করিম বিশ্বাস, মো: জামাল হোসেন মিয়া, মো: টিপু সুলতান মোল্লা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।