1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নূরনগরে চাউলের দোকান থেকে শিশু কার্ডের ৭৫ বস্তা চাউল উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

রাশিদুল ইসলাম, নূরনগর, শ্যামনগর (সংবাদদাতা):

শ্যামনগরের নূরনগরে সরকার নির্ধারিত শিশু কার্ডের ৭৫ বস্তা চাউল একটি দোকান থেকে উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নূরনগর পুরাতন মৎস্য আড়ত সংলগ্ন ‘আল্লার দান চাউলের আড়ত’ থেকে এ চাউল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্য অধিদপ্তরের প্রাধান্যপ্রাপ্ত শিশু ও দুঃস্থ কার্ডের মাধ্যমে প্রাপ্ত চাউল বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ৭৫ বস্তা চাউল জব্দ করেন এবং দোকান মালিক মো. শাহিনুর রহমান বকুলকে দুইশত টাকা জরিমানা করেন। তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মো. শোকর আলী গাজীর পুত্র।

জিজ্ঞাসাবাদে দোকান মালিক জানান, তিনি কাশিমাড়ী এলাকার কিছু ধানের ব্যাপারীদের কাছ থেকে চাউল ক্রয় করেছেন, তবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে পারেননি। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনগণের উদ্দেশে বলেন, সরকার নির্ধারিত শিশু ও দুঃস্থ কার্ডের চাউল কোনো অবস্থাতেই কেনাবেচা করা যাবে না। কেউ এতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জব্দকৃত চাউল স্থানীয় ৫টি এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নিজেই বাস্তবায়ন করেন। অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শারিদ বিন শফিকও উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ এই মানবিক পদক্ষেপকে স্বাগত জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।