1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মোমিনুর রহমান, শ্যামনগর:

 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই আয়োজনটি করে উন্নয়ন সংস্থা ‘সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)’ এবং সহযোগিতা প্রদান করে এএলআরডি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সিডিও-শ্যামনগরের নির্বাহী পরিচালক গাজী আল-ইমরান, শ্যামনগর প্রেস ক্লাবের সাংবাদিক রনজিত বর্মণ এবং সাংবাদিক মোহাম্মদ মোমিনুর রহমান। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি ও বুড়িগোয়ালিনী ও মুন্সীগঞ্জ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেন। সহকারী কৃষি কর্মকর্তা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম বিতরণ করা হবে। তিনি আরও বলেন, কৃষি সেবার ৩০% উপকারভোগী নারী এবং নারী কৃষকের স্বীকৃতি প্রদানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দাতিনাখালী মুন্ডাপাড়া এলাকায় একটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণে উপজেলা প্রশাসন কাজ করবে। পাশাপাশি গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য উপযোগী করে সাইক্লোন শেল্টার সংস্কার ও র‍্যাম্প নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

আলোচনায় আদিবাসী মুন্ডা ও জেলে জনগোষ্ঠী তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ভূমিহীনদের খাসজমি বরাদ্দ, বনজীবীদের জীবিকার নিশ্চয়তা, নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ, নারী-পুরুষের সমমজুরি নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আদিবাসী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি।

সভায় পরিবেশ দূষণ, বিশেষত প্লাস্টিক ব্যবহার রোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। সমন্বিত উদ্যোগে পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।