1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

পরকীয়ার ঘর ছাড়লেন মা অযত্নে অবহেলায় কোলের শিশু 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শ্যামনগর, সাতক্ষীরা, প্রতিনিধি:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়ায় পরকীয়ার জেরে এক বছরের এক শিশুর মানবেতর জীবনযাপনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শিশু পুত্রকে রেখে মা আফিয়া সুলতানা সৌদি প্রবাসী মহাজনপুর আইতলা গ্রামের মোঃ দবির সরদারের পুত্র আরাফাত হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন বলে দাবি করেছেন শিশুটির পিতা মোস্তফা মামুনুর রশিদ।

ভুক্তভোগী মামুনুর রশিদ জানান, ২০২৩ সালের ১৫ মে ইসলামী শরীয়ত মোতাবেক কালিগঞ্জের হোমিওপ্যাথি ডাক্তার আজিজুল হকের মেয়ে আফিয়ার সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৬ এপ্রিল তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

অভিযোগ অনুযায়ী, আফিয়া ‘বাবার বাড়ি বেড়াতে যাচ্ছেন’ বলে সন্তানসহ নিজ বাড়ি থেকে ছোট ভাই আসাদুল্লাহ হক ফয়সালের সাথে চলে যান এবং পরবর্তীতে জানা যায়, তিনি সৌদি প্রবাসী আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর আইতলা গ্রামের মোঃ দবির সরদারের পুত্র আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগ করতেন এবং তার সঙ্গেই গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় তিনি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রও নিয়ে যান।

তথ্যসুত্র জানায়, ৭নং মুন্সিগন্জ ইউনিয়নের নিকাহ ও বিাবাহ রেজিঃ কার্যলয়ে মাওঃ নেছার আলী অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে ২০২৫ সালের ১৬ মার্চ ডাকযোগে (রেজি. নং: আর-০৭৩) একটি তালাকনামা পাঠানো হয়, যেখানে তালাকের তারিখ দেখানো হয়েছে ১০ জানুয়ারি। তালাকের মাত্র দুই মাসের মাথায় আফিয়া সুলতানাকে বধূ হিসেবে ঘরে তুলে নেন আরাফাত হোসেন। অভিযোগ রয়েছে, কালিগঞ্জের ভাড়াশিমলার নিকাহ রেজিস্ট্রার আরিফ বিল্লাহ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই বিবাহ সম্পন্ন করেন। এ ব্যাপারে শিশুর পিতা মোবাইলে আরিফ বিল্ল্যাহ সাথে যোগাযোগ করলে তিনি বিবাহের সত্যতা স্বীকার করেন।

বর্তমানে শিশুটি তার নানাবাড়ি রায়পুর মোড়লবাড়ি গ্রামে অবহেলায় জীবনযাপন করছে। এমনকি তাকে খেলনার চেয়ারে বেল্ট দিয়ে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শারীরিক ও মানসিক অবসাদে ভুগছে বলে জানান তার নিকটজনেরা।

শিশুর মা আফিয়া ও নানা ডাক্তার আজিজুল হক সন্তানের দুর্দশার বিষয়টি স্বীকার করলেও নতুন স্বামী আরাফাত হোসেন বলেন, “শিশুটি আমার সন্তান নয়, তাই আমি তার দায়িত্ব নিতে পারি না।”

ভুক্তভোগী শিশুর পিতা মামুনুর রশিদ শিশুটিকে তার কাছে ফিরিয়ে দিতে এবং সুস্থ পরিবেশে বড় করার সুযোগ দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।