1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে এবি পার্টির উদ্যোগে ভিপি কাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Oplus_0

দক্ষিণের বার্তা ডেক্স :

 

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা জেলা আহ্বায়ক মরহুম আব্দুল কাদের (ভিপি কাদের) এর ইন্তেকালের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শ্যামনগর সদরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহীন আলম, সহকারী যুগ্ম সমন্বয়ক, এবি পার্টি শ্যামনগর উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হুসাইন, সদস্য সচিব, এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল-মারজান ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম।

 

দোয়া পরিচালনা করেন হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাওসুফ সিদ্দিকী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন এবং তাঁর জীবনের মানবিক ও রাজনৈতিক অবদান তুলে ধরেন।

 

সার্বিক সহযোগিতায় ছিলেন আসিফ মোহাম্মাদুল্লাহ (লায়ন), উপদেষ্টা; শেখ আবিদ হোসেন (রকি), সমন্বয়ক; মো. মনিরুজ্জামান (মনির), যুগ্ম সমন্বয়ক; মোনায়েম ও সুজনসহ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, আব্দুল কাদের (ভিপি কাদের) ছিলেন একজন সৎ, নির্লোভ ও নীতিবান রাজনীতিবিদ। সাতক্ষীরার রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

 

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের শান্তি কামনা করা হয়।

 

দোয়া মাহফিল শেষে দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে মরহুমের মানবিক আদর্শকে স্মরণ ও সম্মান জানানো হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।