1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

স্কুল থেকে ছেলে ফিরলেও ফেরেননি ওহির মা

  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

 

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :
প্রতিদিনের মতো সোমবার দুপুরেও স্কুল থেকে ছেলেকে আনতে যান আফসানা আক্তার টিয়া (২৮)। কিন্তু ছেলে একা বাসায় ফিরলেও ফেরেননি মা আফসানা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। তার মা এখন পর্যন্ত নিখোঁজ। পরিবার বলছে, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওহির মা আফসানা আক্তারের।

শিক্ষার্থী ওহির চাচা হাসিবুল জাগো নিউজকে বলেন, তৃতীয় শ্রেণিতে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিন ওহির মা স্কুল ছুটির পর ওহিকে বাসায় নিয়ে আসত। আজ দুপুরেও সে স্কুলে যায়। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল ওহির। স্কুলের ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়েছিল ওহির। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। ছেলের কাছ থেকে ব্যাগ নেয় তার মা। ঠিক ওই মুহূর্তেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। সব হাসপাতাল খুঁজেও কোনো সন্ধান মেলেনি।

তিনি বলেন, ওহি নিরাপদে বাসায় ফিরেছে। কিন্তু তার মায়ের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনের একটি বাসায় থাকতেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।