1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রতারক হ্যাকার চক্রের ২ ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার।

  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যাকার চক্রের ২ মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় এ চক্রের দুই সদস্যকে।
গোপন সংবাদের ভিত্তিতে গেল গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুলের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযান শেষে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে।
অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল।
এ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে, এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রকাশ পেয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।