1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

আশিকুর রহমান (শ্যামনগর প্রতিনিধি)
শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) ৩৬ জুলাই মুক্তি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দাড়িপাল্লা প্রতীকের পতাকা নিয়ে মিছিলস্থলে সমবেত হন।

গণমিছিলটি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর বাজারস্থ এম এম প্লাজার সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা হামলা-মামলার মধ্য দিয়ে গেছি। আল্লাহর রহমতে এখন আমরা এ দেশে ইসলামের রাজ কায়েম করতে পারবো। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজীদ, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল জলিল ও শ্যামনগর জামায়াতের নায়বে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ, মাওলানা গোলাম মোস্তফা, সীঈদী হাসান বুলবুল প্রমুখ। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।