1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে উপজেলা পর্যায়ে জলবায়ু বিষয়ে মতবিনিময় সভা

  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সহিঞ্চু সমাজ গড়তে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়। ইউএন উইমেন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি মোবিলাইজার শাহিনুর ইসলাম। প্রজেক্ট সম্পর্কে প্রাথমিক আলোচনা উপস্থাপন করেন তিনি।

বিন্দুর মনিটরিং অফিসার কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সদস্য এমএম মিজানুর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গাজী আব্দুস সালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনিরুল ইসলাম, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুম বিল্লাহ ও ইউএনও অফিসের সিও আরিফুল ইসলাম।

এছাড়া উপজেলার নয়টি নারী সংগঠনের নির্বাহী পরিচালক, এনজিও প্রতিনিধি, সিপিপি সদস্য, ইউডিএমসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা হয়। নারীদের অংশগ্রহণে লোকাল এডাপ্টেশন প্ল্যান অব অ্যাকশন (লাপা) প্রণয়নে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।