1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সাতক্ষীরার নওয়াবেঁকীতে বিতর্কিত মার্কেট নির্মাণ: রাজনৈতিক পরিস্থিতির সুযোগে কাজ পুনরায় শুরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
নওয়াবেকি চেয়ারম্যান

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকীতে মার্কেট নির্মাণ নিয়ে ইদুর বিড়াল খেলা চলছে কয়েকমাস ধরে তবে গত ৫ আগস্ট সরকার পতনের পরে দেশের বর্তমান পরিস্থিতিকে পুজি করে আবাও চেয়ারম্যান মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে।

নওয়াবেঁকী বাজারে আটুলিয়া ইউপির সামনের জায়গাটি পরিষদ তাদের রেকর্ডীয় দাবি করে মার্কেট নির্মাণ করছে, অপরদিকে প্রশাসন বলছে, জায়গাটি পেরিফেরিভুক্ত।

এর আগে ওই স্থানে মার্কেট নির্মাণ শুরু হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর প্রশাসন সেখানে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেয় কয়েকমাস কাজ বন্ধও থাকে,কিন্ত দেশের পরিস্থিতি কে পুঁজি করে আবারও দেদারসে মার্কেট নির্মাণ কাজ করে চেয়ারম্যান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরজমিন নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখা যায় পরিষদের সামনে রাস্তার পশ্চিম পাশে প্রায় ৪ শো’ ফুট লম্বা ও ৩০ ফুট চৌড়া জায়গা জুড়ে আর সিসি প্লিয়ারের নির্মাণ কাজ করছে ১ ডড়জনের ও বেশি শ্রামিক।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানায় চেয়ারম্যান ৩০ টি ঘর তৈরির পরিকল্পনা নিয়ে, সবার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারপরে কাজ শুরু করে, কিছু কাজ করতেই প্রসাশন কাজ বন্ধ করে দেয় তারপর সেভাবেই বন্ধ ছিল এখন হঠাৎ আবার কাজ শুরু করেছে।

এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু কাছে মুঠোফোন জানতে চায়লে বলেন আমার কাজ কেউ বন্ধ করিনি, আমি নিজেই বন্ধ রাখছিলাম এখন আবার কাজ করছি।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন ও স্থানে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল আবার কাজ করলে আইনগতভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

স্থানটিতে মার্কেট নির্মাণ নিয়ে রয়েছে নানান বিতর্ক।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।