1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনির প্রতাপনগরে তুচ্ছ ঘটনায় হামলা ও মারধরের অভিযোগ।। শিশুসহ আহত-৪

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

আশাশুনি প্রতিনিধি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা,মারধর,ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মৃত ছলেমান সরদারের ছেলে সাইফুল্লাহ সরদার আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন। ২১দিনের শিশুসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর জখম সাইফুল্লাহকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে।
অভিযোগ সূত্রে জানা যায়,সাইফুল্লাহ ও তার চাচা আতিয়ার সরদারের বাড়ী পাশাপাশি। মহিলা সংক্রান্ত বিষয় নিয়া চাচা আতিয়ার সরদারের পরিবারের লোকজন শত্রুতা সৃষ্টি করিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সাইফুল্লাহর পরিবারকে হয়রানী ও ক্ষয়ক্ষতি করিয়া আসিতেছে। প্রায়ই সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ মারধর করার জন্য উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের জীবনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া আসিতে থাকে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আতিয়ার সরদার ও তার দুই ছেলে মাছুম সরদার,মামুন সরদার,আতিয়ার সরদারের স্ত্রী হোসনেয়ারা খাতুন ভুক্তভোগী সাইফুল্লার বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে এজহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় পরিবারের সদস্যদের মারধর,ঘরে ভাঙচুর এবং মূল্যবান ২৫ হাজার টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি করার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল্লাহ ও তার পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন এবং গুরুতর আহত সাইফুল্লাহ’কে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পুরুলিয়ার পরিবার,ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আশাশুনি থানার এসআই নাসির উদ্দিন শনিবার (২৭ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।