1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আশাশুনি উপজেলা প্রতিনিধি:

আশাশুনিতে র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করেছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় উপজেলার শ্রীউলা ইউনিয়নে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে,শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ সরদার তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী,অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী পিচের রাস্তার উপর ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করেন ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।