1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা সুশীলন টাইগার পয়েন্টে অনুষ্ঠিত এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আযাদ বলেন, “ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুণাবলী ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর দিনগুলোতে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ। এছাড়া শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম এবং প্রভাষক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন, যা দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।