1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি নিয়ে তীব্র অসন্তোষ: ৭২ ঘণ্টার আলটিমেটাম, গণপদত্যাগের হুমকি

  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জেলা কমিটিতে ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগে তীব্র সাংগঠনিক অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নতুন কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান বুলু ও যুগ্ম আহ্বায়ক সি এম নাজমুল ইসলামসহ বঞ্চিত নেতাকর্মীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত কমিটি সংশোধন করা না হলে ‘চূড়ান্ত গণপদত্যাগের’ আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সি এম নাজমুল ইসলাম জানান, গত ৯ আগস্ট কেন্দ্র থেকে ৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে এতদিন ধরে যারা ত্যাগ স্বীকার করে, শ্রম ও অর্থ দিয়ে এনসিপিকে জেলা পর্যায়ে সংগঠিত করেছেন, তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কেন্দ্রীয় কমিটি যদি অবিলম্বে এই কমিটি স্থগিত করে নতুন করে পুনর্গঠনের উদ্যোগ না নেয়, তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব অঙ্গসংগঠন ও সাব-কমিটির সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁরা একযোগে গণপদত্যাগ করবেন। সংকট নিরসনে ক্ষুব্ধ নেতাকর্মীরা বঞ্চিতদের সঙ্গে অবিলম্বে আলোচনা, পদ-পদবির চেয়ে দলের আদর্শ ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত কমিটি বাতিল বা সংশোধন করার দাবি জানিয়েছেন। বিতর্কিত এই কমিটি ও কেন্দ্রকে দেওয়া আলটিমেটাম ঘিরে বর্তমানে সাতক্ষীরা জেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।