1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম,গ্রেফতার আশাশুনিতে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল আশাশুনির প্রতাপনগরে ভাঙ্গন কবলিত ওয়াবদা বেড়িবাঁধ শঙ্কামুক্ত,কাজ শেষ করতে লাগবে সাত দিন ক্ষমতার আড়ালে মোজাফফর মেম্বারের অনৈতিক সাম্রাজ্য: অনুদানের লোভে একাধিক নারী ফাঁদে, পরকীয়া ও চাঁদাবাজির তথ্য-প্রমাণ ফাঁস

এসএসসি-দাখিলে ফেল শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবিরের অভিনব আয়োজন

  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ লক্ষ্যে বিশেষ হেল্প কেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিং সেশন আয়োজনের কথা জানিয়েছে সংগঠনটি।

 

সোমবার (১০ আগস্ট) এসএসসি ফলাফল প্রকাশের পর এক বার্তায় এ আয়োজনের কথা জানিয়েছে ছাত্র শিবির। সংগঠনটি জানায়, পরীক্ষায় ব্যর্থতার কারণে অনেকেই পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। কেউ কেউ তীব্র হতাশা থেকে আত্মহননের চিন্তাও করতে পারে। এমন পরিস্থিতিতে আত্মীয়স্বজন বা বন্ধুদের সামনে যেতে লজ্জা না পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে

 

ছাত্রশিবির জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশনে হেল্প কেয়ারের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। এসব সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

আগ্রহী শিক্ষার্থীদের কমেন্টে দেওয়া গুগল ফর্ম পূরণ করে নির্ধারিত গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গ্রুপে পরবর্তী বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।